August 3, 2026, 3:30 am
শিরোনাম :
টাঙ্গাইলে চেয়ারম্যান বাড়িতে অতর্কিত হামলা, থানায় অভিযোগ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন | গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার আশুগঞ্জে থানায় টোল প্লাজায় ৬ কেজি গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী নাটক। উদ্দশ্য প্রণোদিত সংবাদ এর প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন

টাঙ্গাইলে চেয়ারম্যান বাড়িতে অতর্কিত হামলা, থানায় অভিযোগ

Reporter Name

মাছুদুর রহমান মিলনঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের বেতো গ্রামের চেয়ারম্যান বাড়িতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মৃত এনাম হোসেনের ছেলে ওয়াজেদ আলী (৭০)সহ স্ত্রীও ছেলে আহত হয়েছে।২৮ শে জুলাই দুপুরে এ ঘটনা ঘটে
প্রতিবেশী সাজেদা ও মমতাজ জানান, হঠাৎ আমরা চিৎকারের শব্দ শুনে চেয়ারম্যান বাড়ি সামনে আসি । এ সময় ওয়াজেদ আলীকে শরীরের বিভিন্ন জায়গায়
মারধর করে সাইদুর রহমান।
চেয়ারম্যানের ভাই গোলজার হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী সাইদুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওয়াজেদ আলীর উপর আক্রমণ করে। এ সময় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত করে ফেলে। এ সময় ডাক চিৎকার করলে প্রতিবেশীরা এসে উদ্ধার করে হাসপাতালে নেয়।
স্থানীয় সাত্তার মেম্বার জানান, সাইদুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে চেয়ারম্যান বাড়িতে হামলা চালায়। ওয়াজেদ, তার স্ত্রী ও ছেলে পিয়ালসহ গুরুতর
আহত হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি।
তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা