সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে সুমন (৪২)নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সুমন উপজেলার হলুদঘড় গ্রামের বাসিন্দা এবং ধোপাদাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব ইব্রাহিম মাস্টারের ছোট ছেলে। তিনি সাঁথিয়া বাজারে প্লাস্টিকের হাঁড়ি-পাতিলের ব্যবসা করতেন।
জানা যায়, সোমবার (০৩ আগষ্ট ) নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে চলছে গভীর শোক।