October 28, 2026, 6:39 pm
শিরোনাম :
২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২) শোক সংবাদ টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের শিশু বাচ্চা রেখে মা বাবা চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক গাজীপুরের কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে সাংবাদিক হেনস্থা ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সফলতা অর্জন করেছেন গণস্বাস্থ্য হোমিও হাসপাতাল কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জুলেখা বিবি গ্রেফতার পুবাইলের বিলে ভাসতে দেখে গেল স্কুলড্রেস পড়া অজ্ঞাত তরুণীর লাশ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা জিএমপি মেট্টো ডিবি উত্তরের অঘোষিত ঠিকাদার কে এই সোর্স আশরাফুল ?

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
অখিল বিশ্ব-ব্রক্ষান্ডের অধিনায়ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আর্বিভাব তিথি ও প্রাণেশ্বরী রাধারানীর শুভ আর্বিভাব তিথি মহোৎসব উপলক্ষে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী রাধাকৃষ্ণ (পশ্চিম নতুনপাড়া) মন্দির প্রাঙ্গণে এক চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ শতাধিক হিন্দু শিশু শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় আন্তজার্তিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দীয় কমিটি ও শ্রী অদ্বৈতভূমি সুনামগঞ্জের আয়োজনে শহরের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা উপলক্ষে ১২দিনব্যাপী এই অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন সরকারী ও বেসরকারী বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আন্তজার্তিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দীয় কমিটি প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত,সংগঠনেক সভাপতি মহানামব্রত চক্রবর্তী,সাধারন সম্পাদক কিরণ রায় বাপন,কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেনশিপন পাল,শুভ দাস,সৌরব সরকার,কাব্য চন্দ,দিব্যমবিনয় রায়,গৌরব রায়,হ্রদয়,কৌশিক রায়,নিশা চন্দ,মাধুরী তালুকদার,সনি রায়,লিপি রায় ও অনিক প্রমুখ।
নেতৃবন্দরা বলেন,শ্রীধাম বৃন্দাবন শ্রীরাধাকুন্ড তট নিবাসী ১০৮ পন্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজীর মহারাজের সুনামগঞ্জে আগমন উপলক্ষে এই সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এতে গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা