October 27, 2026, 3:29 am
শিরোনাম :
২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২) শোক সংবাদ টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের শিশু বাচ্চা রেখে মা বাবা চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক গাজীপুরের কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে সাংবাদিক হেনস্থা ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সফলতা অর্জন করেছেন গণস্বাস্থ্য হোমিও হাসপাতাল কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জুলেখা বিবি গ্রেফতার পুবাইলের বিলে ভাসতে দেখে গেল স্কুলড্রেস পড়া অজ্ঞাত তরুণীর লাশ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা জিএমপি মেট্টো ডিবি উত্তরের অঘোষিত ঠিকাদার কে এই সোর্স আশরাফুল ?

শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবাগত কার্যনির্বাহী কমিটি ও শিক্ষকবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান, সদস্য সাহাব উদ্দিন, বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ।
এ সময় শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি আমিনুল ইসলাম, এম এ গফুর ফকির, রাফিকুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম মেম্বার, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া ও সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা