October 27, 2026, 4:35 pm
শিরোনাম :
২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২) শোক সংবাদ টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের শিশু বাচ্চা রেখে মা বাবা চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক গাজীপুরের কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে সাংবাদিক হেনস্থা ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সফলতা অর্জন করেছেন গণস্বাস্থ্য হোমিও হাসপাতাল কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জুলেখা বিবি গ্রেফতার পুবাইলের বিলে ভাসতে দেখে গেল স্কুলড্রেস পড়া অজ্ঞাত তরুণীর লাশ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা জিএমপি মেট্টো ডিবি উত্তরের অঘোষিত ঠিকাদার কে এই সোর্স আশরাফুল ?

‎গাজীপুরে তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার ‎

Reporter Name

গাজীপুর প্রতিনিধিঃ
‎গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে ও গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ প্রায় ২৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযানে টঙ্গীর জামাইবাজার রেলওয়ে ব্রিজের নিচ ও আশপাশের এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
‎নিহতরা হলো—টঙ্গীর জামাইবাজার এলাকার শাহজাহান আলীর ছেলে আবু ইউনুস (১০) এবং একই এলাকার শাহ আলমের ছেলে নিরব মিয়া (৯)। তারা স্থানীয় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
‎স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আবু ইউনুস, নিরবসহ কয়েকজন শিশু জামাইবাজার রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদে মাছ ধরতে ও গোসল করতে যায়। একপর্যায়ে নিরব পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য ইউনুসও নদে ঝাঁপ দেয়। পরে তীব্র স্রোতে দুজনই ভেসে গিয়ে নিখোঁজ হয়।
‎খবর পেয়ে বুধবার সন্ধ্যায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে অন্ধকার, নদীতে তীব্র স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে রাত সাড়ে ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়।
‎বৃহস্পতিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। দুপুরে তুরাগ নদে তল্লাশি চালিয়ে প্রথমে আবু ইউনুসের লাশ উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিরব মিয়ার লাশ পাওয়া যায়।
‎টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহিন আলম বলেন, নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। রাতে অভিযান স্থগিতের পর বৃহস্পতিবার সকালে পুনরায় অভিযান চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
‎টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রাসেল মামুন বলেন, তুরাগ নদে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে।
‎টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা