মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শ্রাবন্তী আক্তার নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে। তিনি বর্তমানে টঙ্গীর পূর্ব আরিচপুরের শাহানারা মঞ্জিলের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল শাহানারা মঞ্জিলের নিচতলায় শ্রাবন্তীর দেহ ও তার দখলীয় কক্ষ বিধি অনুযায়ী তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ১৫ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শ্রাবন্তী আক্তারকে আটক করেন।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
As someone who loves summer outfits, good summary — keep up the great work.