November 1, 2026, 5:27 am
শিরোনাম :
“বিভাজনে দুর্বলতা, ঐক্যে শক্তি” দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি না, আন্দোলন কারও অপরাধের লাইসেন্স না টঙ্গীতে পুলিশের অভিযান: ইয়াবা তৈরির সরঞ্জামসহ কারখানার মালিক আটক সাধু সাবধান… ক্ষমতা ক্ষণস্থায়ী, রাজনৈতিক আনুগত্য পরিবর্তনশীল গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত-৩ ‎গাজীপুরে সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল পোশাক শ্রমিকের আহত ২ গ্লোবাল টিভির সাংবাদিক ফিটিং চক্রের গড ফাদার সেলুন কর্মচারী মেহরাব প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদ পুর উপজেলার ইউ এনও সাবরিনা শারমিন ভূমি খেকো, ভূমিদস্যুদের গড ফাদার ২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২)

টঙ্গীতে পুলিশের অভিযান: ইয়াবা তৈরির সরঞ্জামসহ কারখানার মালিক আটক

টঙ্গী থেকে সুজন সারোয়ার।

টঙ্গী থেকে সুজন সারোয়ারঃ
গাজীপুরের টঙ্গীর পাগাড় আলের টেক এলাকার একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
এ ঘটনায় কারখানার মালিক নাজমুল ইসলাম বাপ্পীকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার তাইজুল ইসলামের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল পাগাড়ের আলেরটেক এলাকার ওই বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসার ভেতরে ইয়াবা তৈরির উদ্দেশ্যে স্থাপন করা একটি পৃথক ল্যাবের সন্ধান পাওয়া যায়। ল্যাব থেকে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল, রাসায়নিক উপাদান এবং আধুনিক যন্ত্রপাতি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও পুলিশি অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল ইসলাম বাপ্পী অনলাইনে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ও পড়াশোনা করে ইয়াবা তৈরির প্রক্রিয়া রপ্ত করেন। ল্যাবটিতে গত প্রায় ছয় মাস ধরে কাজ চললেও এখনো পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়নি বলে দাবি করেছে গ্রেপ্তারকৃত বাপ্পি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন,“কারখানাটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে বড় ধরনের ইয়াবা তৈরির পরিকল্পনা চলছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ল্যাবটিতে ঠিক কতটুকু উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কী পরিমাণ মাদক তৈরির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চলেছে।তিনি আরও জানান, ইয়াবার মতো ভয়াবহ মাদকের উৎপাদন ও সরবরাহ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০১৭০৭৭৯১২২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা