June 15, 2026, 8:22 am
শিরোনাম :
কাপাসিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের অপরাধে গ্রেফতার ১ আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তের নির্দেশ টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ গাছে গাছে কাঁঠালের সমারোহ, মৌসুমী বাহারে মুগ্ধ শ্রীপুর ভাওয়ালগড় ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন রিজভী গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা নির্মাণের দাবি পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর সদরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ

গাজীপুরে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষক মো. মহসিন (৩৫) নেত্রকোনা জেলার আটপাড়া থানার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি মাওনা চৌরাস্তায় অবস্থিত দারুণ হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
পরিবারের অভিযোগ, শিশুটি মাদ্রাসার আবাসিকে থেকে নুরানী বিভাগে পড়াশোনা করছিল। শুক্রবার দুপুরে কোনো এক সময় মহসিন শিশুটিকে বলাৎকার করেন। বিকেলে শিশুটি বাড়ি ফেরার পর ঘটনাটি তার দাদা ও বাবাকে জানায়। পরে তারা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দেন এবং মাওনা চৌরাস্তা পুলিশ বক্সে নিয়ে যান।
ইতোমধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাত ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক বলেন, “অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। শিশুর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা