June 13, 2026, 7:20 am
শিরোনাম :
গাছে গাছে কাঁঠালের সমারোহ, মৌসুমী বাহারে মুগ্ধ শ্রীপুর ভাওয়ালগড় ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন রিজভী গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা নির্মাণের দাবি পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর সদরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

টঙ্গীতে ছিনতাই ও প্রাণহানি প্রতিরোধের দাবিতে মানববন্ধন

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ– টঙ্গীর রাস্তায় আর রক্ত নয়, এখনই চাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা” এই প্রগাঢ় ও মানবিক স্লোগানকে সামনে রেখে টঙ্গীতে ছিনতাই ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিতের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক উন্নয়ন কেন্দ্র, সুশাসনের জন্য নাগরিক-সুজন, যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখা যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টায়, টঙ্গী কলেজ গেট মহাসড়কে এক মানববন্ধনের আয়োজন করা হয়। শহরের ব্যস্ত জনপথে দাঁড়িয়ে নাগরিক নিরাপত্তার পক্ষে এক শক্তিশালী প্রতিবাদী কণ্ঠে পরিণত হয় এই কর্মসূচি। এলাকার সাধারণ মানুষও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্র ও যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন), গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজিব। ভূমিকা বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন।
মানববন্ধনে সংহতি প্রকাশে করে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, টংগী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা টঙ্গী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ রুমান শেখ,সাংস্কৃতিক কর্মী আজিজ টিপু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি শাজাহান সিরাজ,সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহাবুদ্দিন মোল্ল্যা,সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,টংগী সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন,মোঃ জাহাঙ্গীর আকন্দ,আরিফ চৌধুরী,মোঃ বশিরআলম,আশিকুর রহমান,মাহবুবুর রহমান জিলানী,মোঃ জিহাদ হুুসাইন,শামীম রেজা,রায়হান মিঞা,মোঃ শ্রাবণ,মাহবুব জুয়েল,জাফর আলী,আবু রায়হান,
আবৃত্তি শিল্পী শাহীন কাওসার, ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমন, শাহিন, সুজন গাজীপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, কবি টুটুল বাঙালী, মহিলাদল টঙ্গী পশ্চিম থানা শাখার সভাপতি নীলুফা ইয়াসমিন, মহিলা নেত্রী লাইলী, নুরজাহান বেগম, আমিনুর নেসা, শারমিন আক্তার, মোর্শেদা আক্তার রত্না, নুরুল ইসলাম সাজিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা