July 28, 2026, 12:40 pm
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

গণভোট নিয়ে জিসিসির মতবিনিময় অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী।

মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যম গঠনমূলক ভূমিকা রাখবে। গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনের বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই-তার একটি স্পষ্ট দিকনির্দেশনা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমেই।

তিনি আরও বলেন, ‘নির্বাচন ও গণভোটে অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই গাজীপুর সিটি কর্পোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং ও ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এই কার্যক্রম সফল করতে সকল সাংবাদিকের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। মানুষের ভোট দেওয়ার অধিকার রক্ষা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নির্বাচন ঘিরে কোনো অস্থিরতা তৈরি হবে না, মানুষকে আর ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নামতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে ও গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। মতবিনিময় সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন


আপনার মতামত লিখুন :

One response to “গণভোট নিয়ে জিসিসির মতবিনিময় অনুষ্ঠিত”

  1. Paige4335 says:

    Claim Your Exclusive Bonus on AsterDEX https://is.gd/CGTnqR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা