June 13, 2026, 5:15 am
শিরোনাম :
গাছে গাছে কাঁঠালের সমারোহ, মৌসুমী বাহারে মুগ্ধ শ্রীপুর ভাওয়ালগড় ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন রিজভী গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা নির্মাণের দাবি পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর সদরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

জামালপুর সংবাদদাতা।। জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর (২য় তলায়) সংস্থার নিজ কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির সভাপতি মো. আহসান হাবীব চৌধুরী স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতির ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার প্রকাশক-সম্পাদক এম এ জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) জামালপুর জেলা কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. নূরুল ইসলাম চৌধুরী ননী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জামালপুর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেম, বিশিষ্ট ব্যবসায়ি মঞ্জুরুল ইসলাম চৌধুরী।
অন্যান্যের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ধ্রুব ভৌমিক, জামালপুর জেলা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন শান্ত, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ জামালপুর জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অলি-উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক রহমত আলী, সহ-ক্রীড়া সম্পাদক শামীম আহম্মেদ, সদস্য সচিব বিল্লাল হোসেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পরে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক আলতাফ হোসেন এর বিদেহী আত্মার শান্তি কামনা, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব আব্দুল গণিসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা, দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি মুহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। সারাদেশ জুড়ে বিভিন্ন মহানগর, জেলা, উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা