নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার বিশেষ অভিযানে দুই জন কে গ্রেফতার করা হয়। এদের একজন চিহ্নিত ছিনতাইকারী অপর জন গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামি।
বাসন থানা সূত্রে জানা যায়, ১৩ মে বুধবার ২০২৬ ইং তারিখ বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করত উপরোল্লেখিত আসামীদের গ্রেফতার করে। পরে নিয়ম মোতাবেক আদালতে প্রেরণ করা হয়।
বাসন থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ দুর্নীতি সংহার কে জানান, গ্রেফতারকৃত আসামিদের একজন দস্যূতা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী (কুখ্যাত ছিনতাইকারী) নাম- মোঃ সিহাব (৩৫), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, ঠিকানা, সাং-পূর্ব পরমান্দাশ, থানা- উজিরপুর, জেলা –বরিশাল এবং বর্তমানে জিয়া নগর, ব্রাহ্মন কিত্তা, মহিলা মাদ্রাসা সংলগ্ন হুজুরের বাসার ভাড়াটিয়া), থানা- কেরাণীগঞ্জ, জেলা -ঢাকা।
অপরজন জিআর মামলার পরোয়ানা ভুক্ত আসামী। নাম, মোঃ আব্বাস উদ্দিন শান্ত (২১), পিতা-আনছার উদ্দিন, সাং- তেলিপাড়া (সেতু গামের্ন্টস এর উত্তর পাশে, ইব্রাহিমের বাসার ভাড়াটিয়া), থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর।
গ্রেফতার পরবর্তী তাদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
https://shorturl.fm/Im7LY