নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর পুলিশের বিশেষ অভিযানে ২ টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ২ টি প্রাইভেটকার সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর মেট্টো থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৬ তারিখ রাতে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় জিএমপি’র সদর থানাধীন ভারইল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে। অভিযান কালে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি এবং ১ টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরও ১ টি বিদেশি পিস্তল ও অতিরিক্ত গুলি উদ্ধার করা হয়।
এ সময় ২ টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গাড়ি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নাম মাহাবুর হাসান বাদশা (২২)। সে গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে সদর মেট্টো থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম “দুর্নীতি সংহার” কে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।