স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি করপোরেশনে টাইফয়েডের টিকা কার্যক্রম প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১২ অক্টোবর সকালে গাজীপুর সিটি করপোরেশন অডিটোরিয়ামে টিকাদান কর্মসূচি ও প্রচার প্রচারণা সম্পর্কে অবহিত করা হয়। টিকাদা কর্মসূচি ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সি প্রাক-প্রাথমিক বিদ্যালয় হতে নবম শ্রেণি পর্যন্ত সকল শিশুকে টিকার আওতায় আনা হবে। এছাড়া অনিবন্ধিত সকল শ্রেণী পেশার শিশুকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে। টিকাদান কর্মসূচি সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলমান থাকবে। টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করতে ৮ টি জোনে ভাগ করে মোট ৯৭৫ সেন্টারে মাধ্যমে ৬২৮৭৩২ জনকে টিকা দেয়া হবে। এরমধ্যেই টঙ্গী ও জয়দেবপুর জোন সরাসরি গাজীপুর সিটি করপোরেশন পরিচালনা করবে অন্যগুলো গাজীপুর সিভিল সার্জনের মাধ্যমে পরিচালনা করা হবে বলে জানান । এছাড়া টাইফয়েড টিকা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার বন্ধ করতে সঠিক তথ্য প্রচারের জন্য সাংবাদিকদের অনুরোধ করা হয়। টাইফয়েডের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিকৃত নিরাপদ এবং আন্তর্জাতিক মানের হালাল সনদ প্রাপ্ত বিধায় মুসলিম ধর্মের শিশুরা এই টিকা গ্রহণ করতে পারবে বলেও জানান।আলোচনা সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইউনিসেফ প্রতিনিধি ডা.সায়মা মন্ডল বলেন কোন অবস্থায় একটি শিশুও যেন টিকা দিতে বাদ না পড়ে সে বিষয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। এছাড়া অসুস্থ অবস্থায় কাউকে টিকা না নিয়ে পরবর্তীতে টিকা নিতে পরামর্শ দেয়া হয়।এমনকি যারা পূর্বে টাইফয়েডের টিকা নিয়েছেন বা কয়েকদিন আগেও নিয়েছেন তাদেরকেও এই টিকা দেয়া যাবে বলেও গণমাধ্যম কে জানান। এছাড়াও যারা নিবন্ধন করেনি অথবা জন্ম নিবন্ধন নেই তাদেরকেও এই টিকা দেয়া হবে বলে জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন সচিব, আমিন আলম, সিনিয়র সহকারী সচিব, ইলিশিয়া রিছিল, ডা.রহমত উল্লাহ,ডা.মাহবুবা সুলতানা।