September 15, 2026, 6:39 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জমিজমার বিরোধেই মা-মেয়েকে হত্যা, ধারণা পুলিশের

Reporter Name

খাগড়াছড়ির রামগড়ে ঘরের ভেতর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পার হলেও আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জমিজমা নিয়ে বিরোধের জেরে পরিবারের কোনো সদস্যের হাতেই খুন হয়েছেন মা-মেয়ে।

গতকাল বৃহস্পতিবার সকালে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় ঘরের শয়নকক্ষ থেকে আমেনা বেগম (৯৫) নামের এক বৃদ্ধা ও তাঁর মেয়ে রাহেনা বেগমের (৪২) গলাকাটা লাশ উদ্ধার হয়। আমেনা বেগম ওই এলাকার মৃত মীর হোসেনের স্ত্রী।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সকালে প্রথম আলোকে বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর মামলা হবে। নিহত বৃদ্ধার এক ছেলে আবুল বশর ও নাতি মো. সাদ্দাম হোসেন পুলিশ হেফাজতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা