September 15, 2026, 2:38 pm
শিরোনাম :
চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

বদলে গেল এশিয়া কাপের সময়সূচি, বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন

Reporter Name

স্পোর্টস ডেস্কঃ আসর শুরুর আগেই পরিবর্তন আনা হয়েছে এশিয়া কাপের সময়সূচিতে। আসন্ন এই টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৮টায়।

শুধু একটি ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। আর সেটি হলো হবে সংযুক্ত আরব আমিরাত-ওমান ম্যাচ। ১৫ ‍সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ এশিয়া কাপের ম্যাচের সময়সূচির পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। মূলত তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তীব্র গরম পড়ে। তাপমাত্রা দিনের বেলা ৪০ ডিগ্রিকেও ছাড়িয়ে যায়। সন্ধ্যার পর থেকে গরম কিছুটা কমতে থাকে। এর ফলে ক্রিকেট বোর্ডগুলোর অনুরোধ মেনে ব্রডকাস্টাররা ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আসন্ন এশিয়া কাপে ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে খেলবে টাইগাররা। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’-তে খেলবে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা