November 1, 2026, 3:17 pm
শিরোনাম :
“বিভাজনে দুর্বলতা, ঐক্যে শক্তি” দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি না, আন্দোলন কারও অপরাধের লাইসেন্স না টঙ্গীতে পুলিশের অভিযান: ইয়াবা তৈরির সরঞ্জামসহ কারখানার মালিক আটক সাধু সাবধান… ক্ষমতা ক্ষণস্থায়ী, রাজনৈতিক আনুগত্য পরিবর্তনশীল গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত-৩ ‎গাজীপুরে সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল পোশাক শ্রমিকের আহত ২ গ্লোবাল টিভির সাংবাদিক ফিটিং চক্রের গড ফাদার সেলুন কর্মচারী মেহরাব প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদ পুর উপজেলার ইউ এনও সাবরিনা শারমিন ভূমি খেকো, ভূমিদস্যুদের গড ফাদার ২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২)

টঙ্গীতে চোর সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করার পর একজনের মৃত্যু

Reporter Name

টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের টঙ্গীতে চোর সন্দেহে আটকের কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে চোর সন্দেহে টঙ্গীর বড় দেওড়া প্রান মন্ডলেরটেক এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের কাছে সোপর্দ করেন।

মৃত ব্যক্তির নাম রনি মিয়া (৩০)। তিনি টাঙ্গাইল সদর থানার মীরের ব্যাতকা গ্রামের কালু মিয়ার ছেলে। রনি টঙ্গীর বড় দেওড়া পরান মণ্ডলের টেক এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বাস করতেন। পেশায় নির্মাণশ্রমিক ছিলেন তিনি।

পুলিশ জানায়, দুপুরে টঙ্গীর বড় দেওড়া এলাকার একটি সাবমারসিবল পাম্প ও পাম্পের পাইপ চুরির অভিযোগ এনে স্থানীয় লোকজন রনিকে আটক করেন। পরে স্থানীয় সোহেল রানা ও নূরুল ইসলাম তাঁকে টঙ্গী পশ্চিম থানা-পুলিশে সোপর্দ করেন। কয়েক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রনি থানার হাজতখানার শৌচাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।পরে পুলিশ তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়। কিছুক্ষণ পর হাসপাতালে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হারুন রশিদ বলেন, ময়নাতদন্ত শেষে রনির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা