September 16, 2026, 4:21 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

পিট ভাইপার বা সবুজ বোড়া কেমন সাপ? কী পরিচয় এবং কতটা ভয়ংকর ?

Reporter Name

অনলাইন ডেস্কঃ কয়েক মাস আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করা হয় ‘পিট ভাইপার’ নামের একটি বিষধর সাপ – সেসময় খবরটি চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
বাংলাদেশে এই সাপটি সবুজ বোড়া নামেই বেশি পরিচিত।
সাপ উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব বিবিসি বাংলাকে বলেছেন, পাহাড় থেকে কেটে আনা কলার ছড়ি বাজারে বিক্রি করতে আনার পর এর ভেতর থেকে সাপটি বেরিয়ে এলে সেসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারে।
পরে ফাউন্ডেশনে খবর দেয়া হলে তারা গিয়ে সবুজরঙা সাপটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।
পরে বনবিভাগ লাউয়াছড়া উদ্যানে সাপটিকে অবমুক্ত করে বলে জানান মি. দেব।
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
প্রাণীবিদেরা বলছেন, পিট ভাইপার মূলত মধ্যম মাত্রার বিষধর সাপ। এটি ভিপারিডি পরিবারের ক্রোটালিনি উপপরিবারের অন্তর্গত।
পিট ভাইপার নামটি এসেছে এদের চোখ ও নাকের মাঝখানে অবস্থিত “পিট” নামক দুটি তাপ-সংবেদনশীল অঙ্গের কারণে।
এর ভেতরে একটি পাতলা ঝিল্লি থাকে, যা অপটিক নার্ভের মাধ্যমে সরাসরি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত।
সামনে মুখ করা এ দুইটি অঙ্গের মাধ্যমেই পিট ভাইপার শিকারের শরীরের উষ্ণতা থেকে মস্তিষ্কের ভেতরে এর ছবি তৈরি করতে পারে এবং অন্ধকারের মধ্যেও উষ্ণ রক্তবিশিষ্ট শিকারের অবস্থান ও দূরত্ব নিখুঁতভাবে নিশানা করে আঘাত করতে পারে।
এদের একটি বৈশিষ্ট্য হলো, এরা বিষদাঁত দুটো কেবল প্রয়োজন পড়লেই বাইরে বের করে। অন্য সময় এগুলো মুখের ভেতরের দিকে ভাঁজ করে রাখতে পারে।
পিট ভাইপার ৯০ থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। তবে কোনো কোনো প্রজাতির দৈর্ঘ্য দুই মিটার পর্যন্তও হতে পারে।
এনসাইক্লোপিডিয়া ব্র্রিটানিকার তথ্যমতে, মরুভূমি থেকে শুরু করে রেইনফরেস্ট পর্যন্ত বিভিন্ন পরিবেশে পিট ভাইপার পাওয়া যায়।
বাংলাদেশে ১২০টি প্রজাতির সাপের তালিকা করার কথা জানিয়েছেন বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আবু সাইদ। তালিকার ১০৭টি প্রজাতির সাপের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসানের সঙ্গে মিলে এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
এরমধ্যে ৩৫টি প্রজাতির সাপ বিষধর, আর ৮৫টি প্রজাতি বিষধর নয়।
এই বিষধরের তালিকায় আছে পিট ভাইপারও। তবে পিট ভাইপারের কামড়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর রেকর্ড পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম ফরিদ আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা