June 1, 2026, 2:27 am
শিরোনাম :
আমি কিংবদন্তির কথা বলছি… গাজীপুর সদর মেট্টো থানার পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১ কালীগঞ্জে অস্ত্রধারীর গুলিতে ছাত্রদলের দুই নেতা আহত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহা’র নামাজ আদায় করলেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক গাজীপুরের শ্রীপুরে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টা অভিযোগে ইমাম গ্রেফতার জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ঢল। তারাকান্দা কওমি মাদরাসার দূর্নীতিবাজদের আড়ালের চেষ্টা, স্থানীয়দের বিক্ষোভ গাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলাঃ নারীসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নরসিংদীতে গৃহবধূকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Reporter Name

নরসিংদী প্রতিনিধি:নরসিংদী সদর উপজেলায় প্রতিপক্ষের ছোড়া এলোপাতাড়ি গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে বীরগাঁও সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। নিহত ফেরদৌসী আক্তার (৩৫) ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের লোকজন এলোপাথাড়ি গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দেন। এতে ফেরদৌসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে অস্ত্রধারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দুইপক্ষের সংঘর্ষে ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আহত হন আরও পাঁচজন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যুমনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান নরসিংদী সদর হাসপাতালে গেলে তার ওপর হামলা চালায় একদল লোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা