September 16, 2026, 10:39 pm
শিরোনাম :
সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার

সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
সাঁথিয়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও সেলিম আহম্মেদ জানান, গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না। জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভা সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার সাঁথিয়া প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুল হাই, সেক্রেটারী ও বাংলাদেশ বুলেটিন এর প্রতিনিধি ফারুক হোসেন, সাবেক সভাপতি দৈনিক দিনকালের সাঁথিয়া প্রতিনিধি আলী আহসান মন্জু, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা, দৈনিক কালবেলার প্রতিনিধি সাবেক সভাপতি মানিক মিয়া রানা, দৈনিক সমকালের প্রতিনিধি সহ-সভাপতি জালাল উদ্দিন, আর টিভির উত্তর প্রতিনিধি ও আমার দেশ প্রতিনিধি সহ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম ও আরিফুল ইসলাম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মনসুর আলম খোকন, দৈনিক আজকের কাগজের প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ও উজ্জ্বল হোসেন,দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি সাবেক সহসাধারণ সম্পাদক আসিক ইকবাল রাসেল, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সাহিত্য সম্পাদক আবু ইসহাক, দৈনিক জনতার প্রতিনিধি কোষাধক্ষ্য আবু সামা, চ্যানেল এস টেলিভিশন এর পাবনা জেলা প্রতিনিধি এম.জে সুলভ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি লুৎফর রহমান উল্কা, আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক বাংলা খবর প্রতিদিনের প্রতিনিধি তোফাজ্জল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা