নিজস্ব প্রতিনিধিঃ আসছে ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৬ (নবগঠিত) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পক্ষ থেকে মনোনীত প্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে জানান। ৬ অক্টোবর ২০২৫ ইং মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটি চান্দনা চৌরাস্তার অফিসে এক মত বিনিময় সভায় এ বিষয়টি নিশ্চিত করেন।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির শ্যাডো কার্যক্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাংগঠনিক ভাবে অতীতের তুলনায় অনেক এগিয়েছে। আমাদের বিশ্বাস আমরা সরকার গঠন করতে না পারলেও যে কয়টি আসনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে যোগ দিতে পারব তার মাধ্যমেই আমরা দেশ ও জনগণের কণ্ঠস্বর হয়ে সকল সমস্যার কথা তুলে ধরব।
ব্যারিস্টার আব্বাস ইসলাম খান আরও বলেন, এই নির্বাচনে এবি পার্টি সরকার গঠন করা না করা কোন গুরুত্ব বহন করছে না। আমাদের কাছে এখন সাধারণ মানুষের সঠিক প্রাপ্তির বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তাই আমরা সাধারণ মানুষের কন্ঠ হিসেবে কাজ করার শপথ নিয়ে যাত্রা শুরু করেছি।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সকল সমস্যা নিরসনের লক্ষ্যে তা রাষ্ট্র প্রধানের নিকট তুলে ধরা।
সব শেষে তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান বিশেষ করে গাজীপুর ৬ আসন কে অপরাধমুক্ত, নেশা মুক্ত দুর্নীতি মুক্ত একটি মডেল সংসদীয় আসন হিসেবে সাজানো আমার লক্ষ্য ও উদ্দেশ্য।
এসময় বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গাজীপুর জেলা ও মহানগরের সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা সহ বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।