July 31, 2026, 11:03 pm
শিরোনাম :
আশুগঞ্জে থানায় টোল প্লাজায় ৬ কেজি গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী নাটক। উদ্দশ্য প্রণোদিত সংবাদ এর প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

গাজীপুরে জুলাই সনদ, পিআর সহ পাঁচ দফা দাবিতে জামাত ইসলামের গণ মিছিল

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ জুলাই সনদ, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) সহ পাঁচ দফা দাবিতে গাজীপুর মহানগর জামাত ইসলাম গণ মিছিল করে। শুক্রবার সকাল দশটার সময় গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, তুরস্কের গাজী ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাফিজুর রহমানের নেতৃত্বে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে একমাত্র শান্তিপূর্ণ সমাধান জুলাই সনদের আইনভিত্তিক বাস্তবায়ন এবং পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার ফেরাতে আমাদের দাবি এখন জাতীয় প্রয়োজন। তিনি আরও বলেন, রাষ্ট্রে ন্যায়, জবাবদিহি ও সুশাসনের ভিত্তি স্থাপনে জনগণ ঐক্যবদ্ধ হলে অন্যায়, দুঃশাসন ও ভণ্ডামির রাজনীতি পরাজিত হবে। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের অগ্রদূত হবে জামায়াতে ইসলামী।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর মুফতি খায়রুল হাসান, মো. হোসেন আলী, সালাহ উদ্দিন আইয়ুবী, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, পশ্চিম থানা জামায়াতের আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, পূর্ব থানা আমীর নজরুল ইসলামসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তব্য শেষে দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও ব্যানার-পোস্টার প্রদর্শন করেন জামাত ইসলামের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা