June 1, 2026, 3:33 am
শিরোনাম :
আমি কিংবদন্তির কথা বলছি… গাজীপুর সদর মেট্টো থানার পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১ কালীগঞ্জে অস্ত্রধারীর গুলিতে ছাত্রদলের দুই নেতা আহত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহা’র নামাজ আদায় করলেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক গাজীপুরের শ্রীপুরে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টা অভিযোগে ইমাম গ্রেফতার জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ঢল। তারাকান্দা কওমি মাদরাসার দূর্নীতিবাজদের আড়ালের চেষ্টা, স্থানীয়দের বিক্ষোভ গাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলাঃ নারীসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা!

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ শহরের শম্ভূগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় প্রবীণ সাংবাদিক, তারাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। পরে সাগর নামের ওই মাদক কারবারি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
জানা গেছে, স্বপন ভদ্র মাদক কারবারিদের বিরুদ্ধে সরব ছিলেন। সে জন্য পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে খুন করে সাগর।
এলাকাবাসী জানান, শনিবার বেলা ১১টার দিকে স্বপন ভদ্র শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া চা স্টলে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ সন্ত্রাসী সাগর তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে ফেলে। এরপর তার মাথায় ও পিঠে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাংবাদিক স্বপন ভদ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপর ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা