September 16, 2026, 4:26 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

গাজীপুরে শিশু ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে শিশু ধর্ষণকারীদের মৃত্যু দন্ড ও আতাউর রহমানকে হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে গাজীপুর সচেতন নাগরীক সমাজের নেতৃবৃন্দ। মঙ্গলবার ২১ অক্টোবর বেলা এগারোটায় গাজীপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গনে মানববন্ধনে বক্তারা কালিয়াকৈর উপজেলার ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে কৌশলে অপহরণ করে তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও গণ ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দাবি করেন। আজকের এ সভ্য সমাজে নারী ও শিশুরা কতটা অনিরাপদ সেটাই স্পষ্ট হয়ে উঠেছে গাজীপুরের এ ঘটনায়। এসময় বক্তারা বাংলাদেশ হিন্দুত্ববাদ ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধ করার দাবি করেন। গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিডি পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে ধর্ষণের শিকার শিশুর সাথে ধর্ষকের প্রেমের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করার কারণে সচেতন সাধারণ মানুষ এবং মানববন্ধনকারীরা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া শিশুকে ফরেনসিক পরিক্ষার নামে হয়রানির অভিযোগ করেন তদন্তকারী কর্মকর্তা মো:মনিরুজ্জামানের বিরুদ্ধে। মানববন্ধনে নেতৃত্বদানকারী মোঃ,আতাউর রহমান বিক্রমপুরী, মুফতি, মোঃশফিকুল ইসলাম অবিলম্বে সাজা কার্যকর করারও দাবি জানান। ইতিমধ্যে শিশু ধর্ষণের ঘটনায় মুল হোতা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিষয়ে তদন্ত করছে বলেও জানাযায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা