September 16, 2026, 8:40 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে শহিদ আহসান উল্লাহ উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ২টি ইসিজি মেশিন ও ৩টি অক্সিজেন পালস মেশিন প্রদান

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ মহানগরীর টঙ্গী শহিদ আহসান উল্লাহ উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ২টি ইসিজি মেশিন ও ৩টি অক্সিজেন পালস মেশিন প্রদান করেছে গাজীপুর মহানগর পুলিশ। ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর উপলক্ষে আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডা.খাইরুল কবির রাজিব। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন আহমেদ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র জোনাল ম্যানেজার মনসুর হেলাল, হাসপাতালে সহকারী পরিচালক ডা. ফারহানা আহমেদ, টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, ছাত্র প্রতিনিধি আকাশ ঘোষ, সাইফুল ইসলাম আকাশ, হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল হাসান বলেন, মানুষের নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবতার সেবায় কাজ করছে পুলিশ। চিকিৎসা সরঞ্জাম গুলো হাসপাতালে আগত রোগীদের সেবায় কাজে লাগবে, রোগীরা আরো উন্নত সেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা