September 16, 2026, 8:46 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

টঙ্গীতে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে চাউল বিতরণ

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ সেবাই আমাদের লক্ষ্য’— এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সাংবাদিকদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় টঙ্গী পূর্ব থানার তিতাস রোডের প্রধান কার্যালয়ে সংগঠনের উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মো. আল আমিন হোসেন। সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের সাংবাদিক শেখ রাজিব হাসানের সঞ্চালনায় এবং সহসভাপতি মোস্তুফা মিয়ার সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার জাহাঙ্গীর মোল্লা, উপদেষ্টা ও দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, দৈনিক নরস পত্রিকার সাংবাদিক ও প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ, দৈনিক খোলা কাগজের সাংবাদিক ও সাবেক সভাপতি সুজন সারোয়ার, পল্লী বাংলার সাংবাদিক ও দপ্তর ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম, নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের সাংবাদিক ও কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান শেখ, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ও স্বাস্থ্য ও শিক্ষা সম্পাদক টিটন কুমার ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে সমাজের সচেতন নাগরিক ও তরুণ প্রজন্মকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা মানবিক মূল্যবোধ ও সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
উল্লেখ্য, ‘টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’ একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি টঙ্গীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলেন, ‘আমরা বড় কিছু করতে চাই না, শুধু চাই মানুষ যেন জানে— এ সমাজে এখনো কিছু বন্ধু আছে, যারা বিনিময় ছাড়া মানুষের পাশে দাঁড়ায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা