September 16, 2026, 9:12 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

উত্তরায় নারীদের উত্যক্তের ঘটনায় ৬ দিন পর মামলা, আটক হয়নি ইভটিজিংকারী

Reporter Name

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর উত্তরা সোনারগাঁও জনপথের নাভানা ওভাল ভবনে লিফটের সামনে নারীদের উত্যক্তের ঘটনায় ছয় দিন পর অবশেষে মামলা নিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ফেডেক্স কর্মী রায়হানসহ কেউ আটক হয়নি।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রহিম মোল্লা বলেন, ‘নারী উত্যক্তের অভিযোগে মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।’
এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে পদস্থ কর্মকর্তাদের নির্দেশে উত্তরা পশ্চিম থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।
এজাহার সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে একটি গ্রুপ অব কোম্পানির এমডি ও তার মেয়ে (প্রতিষ্ঠানের পরিচালক) ভবনের পঞ্চম তলার অফিস থেকে নিচে নামার সময় লিফটে থাকা এক যুবক তাদের উদ্দেশে অশোভন আচরণ ও মন্তব্য করেন।
পরে সিসিটিভি ফুটেজে ওই যুবককে ফেডেক্স কুরিয়ার সার্ভিসের কর্মী রায়হান হিসেবে শনাক্ত করা হয়। ঘটনার পর বিল্ডিং অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল মজিদকে জানানো হলেও ফেডেক্স কর্তৃপক্ষের সহযোগিতা না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ অক্টোবর পুনরায় রায়হানকে একই ভবনের লিফটে দেখে ভুক্তভোগী নারীরা তাকে নেমে যেতে বলেন। কিন্তু সে উত্তেজিত হয়ে গালাগালি শুরু করে। এ সময় অন্যদের হস্তক্ষেপে হাতাহাতির ঘটনা ঘটে। এতে রাম কৃষ্ণ রায় ও হাসিম উদ্দিন আহত হন এবং তারা হাসপাতালে চিকিৎসা নেন।
এরপর নারীরা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্তে গড়িমসি করে।
এদিকে রায়হান নিজে ও ফেডেক্সের কিছু কর্মকর্তার সহায়তায় উল্টো নারীদের পক্ষের বিরুদ্ধে পালটা অভিযোগ দাখিল করেন। মঙ্গলবার সন্ধ্যায় সেই অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে থানা।
পরে বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে রাত একটার দিকে রায়হানের বিরুদ্ধেও নারী উত্যক্তের মামলা রেকর্ড করে পুলিশ।
তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম জানান, ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা