July 29, 2026, 7:44 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

ময়মনসিংহে মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ

Reporter Name

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশালে সপ্তম শ্রেণি ছাত্রীকে মনে করে বাড়ি থেকে তুলে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক গৃহবধূ।
সোমবার (২৭ অক্টোবর) রাতে ত্রিশাল থানায় তিনি মামলাটি করেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আকমল হোসেন (৩৮)। তিনি একই উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কোম্পানিতে কাজ করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর (শনিবার) ভোর ৫টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হন। টয়লেট থেকে বের হওয়া মাত্র পেছন থেকে মুখ চেপে কাঁধে তুলে বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি ধানক্ষেতে নিয়ে যান আকমল। এরপর গৃহবধূকে ধর্ষণ করা হয়। গৃহবধূর চিৎকারের একপর্যায়ে তার স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে গেলে আকমল পালিয়ে যান।
ওই গৃহবধূর ছোট ভাই বলেন, আমার ভাগনি সপ্তম শ্রেণিতে মাদরাসায় পড়ালেখা করে। ভাগনিকে প্রায় উত্ত্যক্ত করতেন আকমল। ঘটনার দিন ভোরে ভাগনির ওড়না জড়িয়ে টয়লেটে যান আমার বোন। সেই ওড়না দেখে ভাগনি মনে করে আমার বোনকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ঘটনার পর থেকে পালিয়েছেন আকমল। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা