September 16, 2026, 5:21 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে : ডিএমপি কমিশনার

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপির সব অফিসার ও ফোর্সদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মো. সাজ্জাত আলী বলেন, ‘ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এ দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। ২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।’
তিনি বলেন, অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি। বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।
ডিএমপি কমিশনার বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
এ সময় কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে থানার ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা