September 16, 2026, 9:19 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ হযরত আলী রানা: জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির আলোচনা সভা ১ নভেম্বও ২০২৫ ইং শনিবার বিকেল ৪ টায় গাজীপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিতে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী রানা।
সভাপতির তার বক্তব্যে বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা এশিয়ার সর্ববৃহত একটি সংগঠন, এবং বাংলাদেশে একটিমাত্র সাংবাদিক সংগঠন যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত (গভঃ রেজিঃ নং-৯৫০৭৪)।
তিনি আরও বলেন, গাজীপুরে এমন একটি জেলা কমিটি আমরা উপহার দিতে যাচ্ছি, যা প্রকৃত সংবাদকর্মীদের নিয়ে গঠন করা হচ্ছে।  এবং জেলার প্রতিটি উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়া হবে। কিভাবে গাজীপুর জেলার প্রতিটি উপজেলা ও প্রত্যেক মানুষের কাছে জাতীয় সাংবাদিক সংস্থার সেবা পৌছে দেওয়া যায়, সেই দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের কর্ম ও দায়িত্বের মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে জেলার প্রতিটি মানুষের বিপদে পাশে থেকে কাজ করে সকলকে এর সুফল ভোগ করতে দিতে হবে। এছাড়াও গাজীপুর জেলা কমিটির বিষয়ে নানা দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
আলোচনা সভার সঞ্চালনা কারী ও গাজীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক মোঃ হযরত আলী রানা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে সাবাই কে সহযোগীতার হাত বাড়ানোর আহহŸান করছি। গাজীপুর যেহেতু রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা, তাই এ জেলায় বহু সাংবাদিক বা সাংবাদিক সংগঠন রয়েছে, কিন্তু জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটি অবশ্যই সবগুলোর চেয়ে ব্যতিক্রম এবং স্বচ্ছ একটি সংগঠন হবে।
এসময় অন্যান্যদের মাঝে গুরুত্বপুর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন, মো: ফিরোজ মিয়া, তাইজুল আহম্মেদ রাজু, মোঃ বেলাল হোসেন, মোঃ তারেক রহমান ফয়সাল, মো: জাকারিয়া শিকদার, মো: সুজন আহমেদ, রোকসানা কাজল, জেসমিন আক্তার পান্না প্রমুখ। বৈরি আবহাওয়ার কারণে দূও দূরান্ত থেকে অনেকই উপস্থিত হতে পারে নাই। কিন্তু তাদেও সাথে ভাচ্যুয়াল ভাবে আলোচনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা