মোঃ হযরত আলী রানা: জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির আলোচনা সভা ১ নভেম্বও ২০২৫ ইং শনিবার বিকেল ৪ টায় গাজীপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিতে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী রানা।
সভাপতির তার বক্তব্যে বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা এশিয়ার সর্ববৃহত একটি সংগঠন, এবং বাংলাদেশে একটিমাত্র সাংবাদিক সংগঠন যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত (গভঃ রেজিঃ নং-৯৫০৭৪)।
তিনি আরও বলেন, গাজীপুরে এমন একটি জেলা কমিটি আমরা উপহার দিতে যাচ্ছি, যা প্রকৃত সংবাদকর্মীদের নিয়ে গঠন করা হচ্ছে। এবং জেলার প্রতিটি উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়া হবে। কিভাবে গাজীপুর জেলার প্রতিটি উপজেলা ও প্রত্যেক মানুষের কাছে জাতীয় সাংবাদিক সংস্থার সেবা পৌছে দেওয়া যায়, সেই দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের কর্ম ও দায়িত্বের মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে জেলার প্রতিটি মানুষের বিপদে পাশে থেকে কাজ করে সকলকে এর সুফল ভোগ করতে দিতে হবে। এছাড়াও গাজীপুর জেলা কমিটির বিষয়ে নানা দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
আলোচনা সভার সঞ্চালনা কারী ও গাজীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক মোঃ হযরত আলী রানা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে সাবাই কে সহযোগীতার হাত বাড়ানোর আহহŸান করছি। গাজীপুর যেহেতু রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা, তাই এ জেলায় বহু সাংবাদিক বা সাংবাদিক সংগঠন রয়েছে, কিন্তু জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটি অবশ্যই সবগুলোর চেয়ে ব্যতিক্রম এবং স্বচ্ছ একটি সংগঠন হবে।
এসময় অন্যান্যদের মাঝে গুরুত্বপুর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন, মো: ফিরোজ মিয়া, তাইজুল আহম্মেদ রাজু, মোঃ বেলাল হোসেন, মোঃ তারেক রহমান ফয়সাল, মো: জাকারিয়া শিকদার, মো: সুজন আহমেদ, রোকসানা কাজল, জেসমিন আক্তার পান্না প্রমুখ। বৈরি আবহাওয়ার কারণে দূও দূরান্ত থেকে অনেকই উপস্থিত হতে পারে নাই। কিন্তু তাদেও সাথে ভাচ্যুয়াল ভাবে আলোচনা করা হয়েছে।