September 16, 2026, 9:21 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

৩৫ বছরেই যে কারণে হতে পারে হার্ট অ্যাটাক

Reporter Name
Men in blue shirt having chest pain - heart attack - heartbeat line

অনলাইন ডেস্কঃ সুস্থ থাকতে এখন অনেকেই বিভিন্ন রকম ডায়েট অনুসরণ করেন। কেউ ওজন কমাতে চান, কেউ আবার শক্তি বা মাংসপেশি গঠনের জন্য প্রোটিন ডায়েট নেন। অনেকেরই ধারণা, প্রোটিনই ভালো স্বাস্থ্যের চাবিকাঠি। কিন্তু যে কোনো কিছুই অতিরিক্ত খাওয়া শরীরের ক্ষতি করতে পারে— আর প্রোটিনও তার ব্যতিক্রম নয়।
ভারতের কার্ডিওলজিস্ট ডা. দিমিত্রি ইয়ারনভ সতর্ক করেছেন, অতিরিক্ত প্রোটিন বা এক্সট্রিম কার্নিভোর ডায়েট (যেখানে খাবারের তালিকায় থাকে শুধু মাংসজাত খাবার) দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
তার অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক তরুণ যারা বাইরে থেকে একদম ফিট দেখায়— যেমন অ্যাথলেটিক বা সিক্স-প্যাক শরীর— তাদের অনেকেরই রক্তনালি ভেতরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফলাফল : অল্প বয়সেই হার্ট অ্যাটাক।
ডা. ইয়ারনভের মতে, বছরের পর বছর কার্নিভোর বা অতিপ্রোটিন ডায়েট অনুসরণ করলে শরীরে দেখা দিতে পারে নানা জটিলতা—
– খারাপ কোলেস্টেরল (LDL) বেড়ে যায়
– রক্তনালির আস্তরণ ক্ষতিগ্রস্ত হয় (Endothelial dysfunction)
– শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি হয়
– রক্তনালিগুলো সংকুচিত হয়ে রক্ত চলাচলে বাধা দেয়
তিনি বলেন, ‘বাইরে থেকে শরীর যত ফিটই দেখাক, ভেতরে কিন্তু অসুখ বাসা বাঁধতে পারে। আমি ৩৫ বছরের তরুণদেরও হার্ট অ্যাটাকের শিকার হতে দেখেছি, কোনো লক্ষণ ছাড়াই। সিক্স-প্যাক শরীর তোমাকে হার্টের প্ল্যাক রাপচার থেকে রক্ষা করতে পারবে না, যদি তোমার খাদ্যাভ্যাস তোমার রক্তনালি নষ্ট করে ফেলে।’
সুস্থ থাকতে দরকার ভারসাম্যপূর্ণ ডায়েট
ডা. ইয়ারণভের মতে, সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো ভারসাম্য। অতিরিক্ত কোনো ডায়েট নয়, বরং নিয়মিত ও পরিমিত খাবারই শরীরকে রাখবে ঠিকঠাক।
তিনি পরামর্শ দিয়েছেন
– যতটা সম্ভব প্রাকৃতিক ও সম্পূর্ণ খাবার খান
– উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে গুরুত্ব দিন
– নিয়মিত রক্ত পরীক্ষা করুন
সুস্থ থাকা মানে শুধু বাইরে থেকে ফিট থাকা নয়। ভেতর থেকেও শরীরের যত্ন নেওয়া জরুরি। তাই কোনো ডায়েট শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

মনে রাখবেন, অতিরিক্ত ভালোও কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা