September 16, 2026, 6:01 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মারুফ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাছা থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া তারগাছ এলাকার আক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ (২২) কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জামিল (২৪) পেশায় একটি সিগারেট কোম্পানির কর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে জামিল বাড়ির সামনের দোকানে বকেয়া বিল আনতে গেলে এলাকার চিহ্নিত কিশোর গ্যাং সদস্য রবি, রনি, সাগর, সাব্বিরসহ আরও ৪-৫ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের বেপরোয়া আচরণের প্রতিবাদ করলে জামিলের সঙ্গে রবির বাগ্‌বিতণ্ডা হয়।
আরও জানা গেছে, পরিস্থিতি শান্ত করতে জামিলের বন্ধু মারুফ ঘটনাস্থলে পৌঁছলে গ্যাং সদস্যরা দুজনের ওপরই ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে রবি ও তার সহযোগীরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে তারুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। জামিলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহত জামিল বলেন, রবি, রনি, সাগর, সাব্বিরসহ ৮–১০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে সক্রিয়।
গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আহত জামিলের দেওয়া তথ্যের ভিত্তিতে রবি, রনি, সাগর, সাব্বিরসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা