September 17, 2026, 9:35 pm
শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার

সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়: মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক || পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি শ্যাভেজকে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় দেওয়ায় উত্তর আমেরিকার দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। সোমবার (৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হগো দে জেলা এই ঘোষণা দেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
পররাষ্ট্রমন্ত্রী হগো দে জেলা সাংবাদিকদের জানান, পেরুর কর্মকর্তারা জানতে পেরেছেন যে, সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর অধীনে দায়িত্ব পালনকারী বেটসি শ্যাভেজ রাজধানী লিমায় অবস্থিত মেক্সিকান দূতাবাসে পালিয়ে গিয়ে আশ্রয় প্রার্থনা করেছেন।দে জেলা বলেন, “এই অপ্রীতিকর কাজের প্রতিক্রিয়ায় এবং মেক্সিকোর বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের বারবার পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ঘটনা বিবেচনায় নিয়ে, পেরু সরকার আজ মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”
সাবেক প্রধানমন্ত্রী শ্যাভেজ ২০২২ সালের শেষের দিকে তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। কাস্টিলকে সেই সময় ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং তিনি এখনও গ্রেপ্তার আছেন। শ্যাভেজ ২০২৩ সালের জুন থেকে কারাবন্দী ছিলেন, কিন্তু তার বিচার চলাকালীন গত সেপ্টেম্বরে একজন বিচারক তাকে মুক্তি দেন।
কাস্টিলোর পদচ্যুতির পর লিমা ও মেক্সিকো সিটির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ক্যাস্টিলোর স্ত্রী ও সন্তানদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে সেসময় মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল পেরু ।
ক্যাস্টিলো তার পরিবারের সঙ্গে আশ্রয়ের আবেদন করতে লিমায় মেক্সিকান দূতাবাসে যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়। শ্যাভেজকে তার সাথে অভিযুক্ত করা হয়। মার্চ মাসে এই জুটির বিচার শুরু হয়। সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান শ্যাভেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা