July 31, 2026, 5:18 pm
শিরোনাম :
আশুগঞ্জে থানায় টোল প্লাজায় ৬ কেজি গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী নাটক। উদ্দশ্য প্রণোদিত সংবাদ এর প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

দেশে প্রেসিডেন্ট অর্ডার জারির মতো অবস্থা নেই: সালাহউদ্দিন আহমদ

Reporter Name

অনলাইন ডেস্কঃ সংবিধানে না থাকায় দেশে প্রেসিডেন্ট অর্ডার জারির মতো অবস্থা নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা স্বাক্ষরকারী কোনো দল মানতে বাধ্য নয়।মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নতুন নতুন ইস্যু তৈরি করে যারা আন্দোলন করছে, তাদের সঙ্গে আলাপ করতে হবে। সরকার যদি সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা স্বাক্ষরকারী দলগুলো মানতে বাধ্য নয়। প্রেসিডেন্ট অর্ডার জারির মতো অবস্থা দেশে নেই। কারণ এটা সংবিধানে নেই।’
তিনি বলেন, ‘সনদে বিভিন্ন দলের কিছু নোট অব ডিসেন্ট আছে। সনদে উল্লেখ আছে ইশতেহারে উল্লেখ করে রায় পেলে সেভাবে বাস্তবায়ন করবে, অথচ সুপারিশমালায় নেই। গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে, সেই অবস্থানে আছি।
তিনি আরও বলেন, ‘এখন কোনো প্রজ্ঞাপনকে যদি আদেশ হিসেবে নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, তাহলে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে। কিন্তু সেটা আইন হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা