July 29, 2026, 9:06 am
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

এ অবস্থা শেষ কোথায় ?

Reporter Name

মোঃ রফিকুল ইসলামঃ
স্বাধীনতার ৫৫ বছর পরও একটি রাষ্ট্র তার স্থায়ী কোন নির্বাচন কাঠামো তৈরী করতে পারেনি। প্রতিবার নির্বাচন এলেই রক্তপাত, হানাহানি, মারামারি এবং বিশ্ব মোড়লদের কাছে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। ব্যাপারটি লজ্জাজনক নয় কি প্রশ্নটি সচেতন মহলের কাছে।
শুরু থেকে আজ পর্যন্ত দৃশ্যত প্রধান সমস্যা হচ্ছে— বড় দু’টি রাজনৈতিক দলের নিজেদের মধ্যকার দূরত্ব। তাদের পারস্পরিক বিরোধ এতোটাই প্রকট যে, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। দু’পক্ষই একে অপরকে নাকচ করে দেয় এবং সার্বক্ষণিক একে অপরকে দোষারোপ করতে থাকে। কেউ কারো অবদান স্বীকার করতে চায় না। রাজনৈতিক শিষ্টাচারের কোন ঐতিহ্য আর নিজেদের মাঝে অবশিষ্ট নেই। এমনকি নেই পারস্পরিক শ্রদ্ধাবোধের ছিঁটে-ফোঁটাও। নতুন প্রজন্ম এসব দেখে দেখে ক্লান্ত, বিরক্ত। আজ এদেশের আপামোর জনসাধারণ এসবের অবসান চায়। সেটা কি বুঝার ক্ষমতা নূন্যতম ক্ষমতা ওনাদের আছে ?
সত্যিকার অর্থে ওনারা যদি দেশ ও জাতির কল্যাণের চিন্তা করে রাজনীতি করতেন তাহলে নিজেদের সংকট নিজেরাই বসে সমাধান করতেন। নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারলে ভিনদেশী কোন মোড়ল সুযোগ নিতে পারতেন না। উভয় রাজনৈতিক দলের নীতিনির্ধারকদের উচিত ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করা এবং যতটুকু সম্ভব ছাড়া দেওয়া। দয়া করে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিন। ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ার আগেই সর্বসম্মত একটি সিস্টেম ডেভেলপ করুন এবং সেটা সবাই মেনে নিন।
ভাঙচুর, জ্বালাও-পোড়াও কোন সমাধান নয়। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে জনদুর্ভোগ। জনমনে দেখা দিচ্ছে উদ্বেগ-উৎকণ্ঠা। প্রিয় মাতৃভূমির এমন সংকটাপন্ন চিত্র আমাদের হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে। এ পরিস্থিতিতে পারস্পরিক সমঝোতা এবং বোঝাপড়াই পারে উত্তরণের পথ দেখাতে। প্রয়োজন শুধু রাজনৈতিক দলের নীতিনির্ধারকদের সদিচ্ছার। বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ। আভ্যন্তরীণ কোন্দলে এ সম্ভাবনাকে যেন আমরা আর নষ্ট না করি।
তাই, দয়া করে সহনশীল হোন, সমঝোতায় আসুন এবং সংঘাতের পথ পরিহার করুন। নিজেদের জেদ আর একগুয়ে মনোভাবের কারণে দেশকে ভয়াবহ রক্তক্ষয়ী পরিস্থিতির দিকে ঠেলে দিবেন না। প্লিজ একসাথে বসুন, কথা বলুন, সমাধানের উপায় খুঁজে বের করুন। একে অপরের প্রতি এতো অবিশ্বাস ও অনাস্থা থাকলে কোন সমাধানে আসা সম্ভব হবে না। সহনশীলতা ও সহাবস্থানে দু’দলেরই ভালো হবে। দেশের মঙ্গল হবে। দেশের যে অবস্থা বিরাজমান এর শেষ কোথায়?


আপনার মতামত লিখুন :

3 responses to “এ অবস্থা শেষ কোথায় ?”

  1. EarnestNic says:

    Nice post. I learn something new and challenging on blogs I stumbleupon everyday. It’s always useful to read articles from other authors and practice something from their sites.
    https://share.google/6JuEweK2DxQbyBGSY

  2. FobertPribe says:

    Hey! This is kind of off topic but I need some guidance from an established blog. Is it difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about making my own but I’m not sure where to start. Do you have any points or suggestions? Many thanks
    在线购买他达拉非片用于肛交XXX色情

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা