September 15, 2026, 3:46 pm
শিরোনাম :
চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

গাজীপুর বাঘের বাজারে ফিনিক্স কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও মানুষের প্রতিক্রিয়া

Reporter Name

রোকসানা কাজলঃ ১৯ নভেম্বর বুধবার ২০২৫ ইং দুপুর ১ টার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফিনিক্স একটি রাসায়নিক কারখানা বা রাসায়নিক মালামালের গুদাম বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন লাগার সাথে সাথে তা দ্রুত ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী ও কর্মীরা ঘটনা স্থলে পৌঁছানোর আগেই আগুনের ভয়াবহতা অনেক বেড়ে গেছে। যার ফলে আগুন নিয়ন্ত্রণ করতে কঠিন অবস্থার মুখে পড়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়নি।
স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পুরোপুরি চেষ্টা চালিয়েছেন। দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব কিছু ভস্মীভূত হয়ে গেছে বলে জানা যায়।
এইরকম ঘটনা আমাদের দেশের শিল্প ও গুদাম এলাকায় নিয়মিত আগুন-ঝুঁকির বিষয়টি স্মরণ করিয়ে দেয়। নিরাপত্তা ব্যবস্থার প্রতি আরও মনোযোগ দেওয়া প্রয়োজন, বিশেষ করে রাসায়নিক কারখানা বা গুদামে যেখানে আগুন লাগলে বিস্তার দ্রুত হয়—সেই ধরনের জায়গায় আগুন নিবারণ ও কর্মীদের নিরাপত্তার দিক থেকে কঠোর তদারকি জরুরি।
উল্লেখ্য সম্প্রতি শিল্প নগরী টঙ্গীর বিসিক এলাকায় অগ্নিকাণ্ডে ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিসফেন্স কর্মীর মৃত্যু ঘটনাটি এখনও তাজা। তার উপর আজকে আবার তেমনি একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক দুঃশ্চিন্তায় পড়ে গেছে এলাকাবাসী ।
তাই রাসায়নিক পদার্থ ব্যবহারকারী প্রতিষ্ঠান ও সরবরাহকারীদের প্রতি সাধারণ মানুষের দাবী আপনারা নিয়ম বহির্ভূতভাবে কোন কিছু করে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করবেন না।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুর বাঘের বাজারে ফিনিক্স কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও মানুষের প্রতিক্রিয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা