নিজস্ব প্রতিনিধিঃ ১৯ নভেম্বর ২০২৫ ইং বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ইসরাইল হাওলাদার।
গত ১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ -১ শাখার আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
নবাগত কমিশনার জিএমপি সদরদপ্তরে উপস্থিত হলে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। জিএমপি’র একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় জিএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সাথে মতবিনিময় করেন।
এসময়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ সহ সকলস্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর নতুন কমিশনার হিসেবে মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছেন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে তার এই পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, নবাগত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি পদে দায়িত্বরত ছিলেন।
সূত্র জানায়, “জনস্বার্থে” এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মো. ইসরাইল হাওলাদার কে এ বদলি ও নতুন দায়িত্ব সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মো. ইসরাইল হাওলাদার বিসিএসের ১৭ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশনস) হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
https://shorturl.fm/WALar