September 16, 2026, 6:14 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনারের যোগদান

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ ১৯ নভেম্বর ২০২৫ ইং বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ইসরাইল হাওলাদার।
গত ১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ -১ শাখার আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
নবাগত কমিশনার জিএমপি সদরদপ্তরে উপস্থিত হলে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। জিএমপি’র একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় জিএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সাথে মতবিনিময় করেন।
জিএমপি'র নবাগত পুলিশ কমিশনার যোগদান পরবর্তী উপস্থিত সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।এসময়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ সহ সকলস্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর নতুন কমিশনার হিসেবে মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছেন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে তার এই পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, নবাগত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি পদে দায়িত্বরত ছিলেন।
সূত্র জানায়, “জনস্বার্থে” এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মো. ইসরাইল হাওলাদার কে এ বদলি ও নতুন দায়িত্ব সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মো. ইসরাইল হাওলাদার বিসিএসের ১৭ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশনস) হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনারের যোগদান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা