July 31, 2026, 2:42 am
শিরোনাম :
আশুগঞ্জে থানায় টোল প্লাজায় ৬ কেজি গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী নাটক। উদ্দশ্য প্রণোদিত সংবাদ এর প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ– বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১ ডিসেম্বর ২০২৫ ইং বাদ এশা টঙ্গীর বড় দেওড়া টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টঙ্গীর বড় দেওড়া কাঁঠালদিয়া হাজী বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইমদাদুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বিজয় বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মোঃ নোয়াব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড় দেওড়া বায়তুন নুর জামে মসজিদের ইমাম আবু মুসা, নূর মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ আব্দুস সুবহান, বাইতুল হারেজ জামে মসজিদের ইমাম মোঃ হাবিবুল্লাহ,। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা, দৈনিক বিজয় বাংলা টিভির নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আহমেদ পার্থ, সাংবাদিক মোঃ আশিকুর রহমান, সংবাদ আলোচনার সম্পাদক মোঃ ইউনুস, শামীমা খানম, মোঃ জাফর আলী, মোঃ আশরাফুল আলম, শারমিন আক্তার, মাসুদ আলম, কিবরিয়া খানম, চায়না আক্তার, সাকিল, পারভেজ মারুফ, আব্দুল কাদের, জয়নাল আবেদীন সরকার, মো: আক্তার হোসেন ডালি প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বায়তুন নাঈম জামে মসজিদের খতিব মো: আসিফ, ইমাম মো: আলী হোসেন, বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব মো: আব্দুল মতিন, জয়তুন নেছা জামে মসজিদের ইমাম মো: সাইদুর রহমান, বাইতুন জান্নাত জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম, নূরানী জামে মসজিদের ইমাম আবুল কাশেম, হযরত আবু বকর সিদ্দিক জামে মসজিদের ইমাম মো: নূরুল আলম সেলিম, বায়তুল এলাহী জামে মসজিদের ইমাম মোধ এহতেশামুল হক, বায়তুত ত্বহা জামে মসজিদের ইমাম মো: তানভীর আহমদ, বাইতুল ইল্লিন জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান, খতিব মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মো: হাফেজ মাওলানা আশরাফ আলী,বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মনিরুল ইসলাম, মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শওকত আলী সরকার, খাতুনে জান্নাত জামে মসজিদের ইমাম জয়নুল আবেদীন, বড় দেওড়া পুরাতন জামে মসজিদের ইমাম সাইফুল ইসলাম, বায়তুল হারেছ জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ, বাইতুন নূর জামে মসজিদের ইমাম নাজমুল হক, বায়ুন নূর জামে মসজিদের ইমাম বেলাল হোসাইন, বড় দেওড়া দক্ষিণ পাড়া নূরানী জামে মসজিদের ইমাম তালেবুল্লাহ, বড় দেওড়া দক্ষিণ পাড়া নূরানী জামে মসজিদের খতিব ইব্রাহিম চাদপূরী, কাঁঠালদিয়া নূর মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহীম খলিল, হযরত আলী (রা:) কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান সোহেল, খতিব মো: মামুনর রশিদ, ফয়েজ আহমেদ খান জামে মসজিদের ইমাম ইসহাক হোসেন, হাজেরা বেগম জামে মসজিদের ইমাম মাজহারুল ইসলাম।

দোয়া মাহফিলে প্রধান অতিথি পীরজাদা মো: নোয়াব আলী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে মজলুম নেত্রী খালেদা জিয়ার প্রতি অবিচার করেছে, তা দেখে দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। তিনি শুধু বিএনপির নেত্রী নন, আজ তিনি পুরো জাতির অভিভাবক। খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভেদাভেদ ভুলে দোয়া করছেন। মানুষের ভালোবাসা প্রমাণ করেছে—বেগম খালেদা জিয়াই দেশের অবিসংবাদিত নেত্রী। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাঁঠালদিয়া হাজী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা ইমাদাদুল হক। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

One response to “টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা