September 16, 2026, 6:14 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টর পাবলিক স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হাউজ বিল্ডিং এলাকা ঘুরে বিএনএস এলাকায় এসে শেষ হয়।
মশাল মিছিলে জুলাই রেভেলসের প্রধান সংগঠক সাইফুল ইসলাম কাজলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম কাজল অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের নেতা আলতাফের নেতৃত্বে জুলাই রেভেলসের অস্থায়ী কার্যালয়ে এসে জুলাই যোদ্ধাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ হামলায় জুলাই যোদ্ধা রেদোয়ানসহ একাধিক ব্যক্তি আহত হন।
তিনি বলেন, “জুলাই যুদ্ধের পরও আওয়ামী লীগের প্রেতাত্মারা কীভাবে সংগঠনের কার্যালয়ে হামলা চালানোর সাহস পায়—এটি অত্যন্ত উদ্বেগজনক। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মিছিল থেকে বক্তারা আহতদের দ্রুত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কেউ পার পাবে না। জুলাই যোদ্ধাদের ওপর হামলা মানেই গণতান্ত্রিক চেতনার ওপর আঘাত।
মশাল মিছিলে ২৪ জুলাই যোদ্ধা সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবি তুলে ধরেন।
আয়োজকরা জানান, হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

One response to “জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা