July 30, 2026, 1:04 pm
শিরোনাম :
টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

টঙ্গী পশ্চিম থানা যুবদলের নতুন কমিটি গঠন, সভাপতি সুমন ও সাধারণ সম্পাদক টিপু

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শেখ মো. সুমনকে সভাপতি এবং আব্দুল আজিজ টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (৭ জানুয়ারি) এই কমিটির অনুমোদন প্রদান করেন।
একই সঙ্গে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সভাপতি ও সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলকে সাংগঠনিকভাবে আরও সুসংহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের আদর্শকে সামনে রেখে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখাই আমাদের প্রধান লক্ষ্য।

 

নবগঠিত কমিটির সভাপতি শেখ মো. সুমন কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। টঙ্গী পশ্চিম থানা যুবদলকে একটি শক্তিশালী, সংগঠিত ও কর্মীবান্ধব ইউনিট হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দলের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাই আমাদের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা