September 16, 2026, 6:37 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা বিভাগীয় কার্যালয়ে সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ আব্দুল বারীঃ ১৪ জানুয়ারি বুধবার সকাল ১০ ঘটিকায় শিববাড়ী, জয়দেবপুর (শিব মন্দির সংলগ্ন) গাজীপুর জেলা-মহানগর ও ঢাকা বিভাগীয় কার্যালয়ে সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। অনুষ্ঠানটি সভাপতির আসন অলংকৃত করে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ডাক্তার এফ রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইব্রাহিম খন্দকার।
সম্মানিত আসন অলংকৃত করে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট সংগঠক সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন সরকার, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আল মামুন, গাজীপুর মহানগর কমিটির সম্মানিত সভাপতি হাজী কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী।
সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনার মধ্যে অন্যতম ঢাকা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ডাক্তার এফ রহমানকে সভাপতি পদে উন্নীত করে মনোনয়ন প্রকাশ করেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। এর সাথে আরো সংযুক্তি হয় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকল সদস্যদের পরিচয় পত্র প্রদান, সদস্যদের কল্যাণের স্বার্থে একটি ব্যাংক হিসাব ওপেন, সর্বশেষ ২৭ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম, কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আরাফাত খন্দকার, সাধারণ সম্পাদক কবির সরকার সহ জেলা-উপজেলা থেকে আগত সিনিয়র সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা