July 30, 2026, 11:10 pm
শিরোনাম :
আশুগঞ্জে থানায় টোল প্লাজায় ৬ কেজি গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী নাটক। উদ্দশ্য প্রণোদিত সংবাদ এর প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

গাজীপুরে ভাড়া বাসায় পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ- গাজীপুর মহানগরের বাসন থানা কলম্বিয়া সরকারবাড়ি এলাকায় এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাসন থানা পুলিশ। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নিজ ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম শরীফা (৩৮)। তিনি দুই ছেলে ও এক কন্যার সন্তানের মা। তার স্বামীর গ্রামের বাড়ি নেত্রকোনার জেলার, দুর্গাপুর উপজেলার, চন্ডিগড় ইউনিয়নে। তিনি বাসন এলাকায় সরকার বাড়িতে একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্থানীয় সূত্র জানা যায়,শনিবার রাতে সন্তানদের ঘুমাতে বলে নিজ কক্ষে প্রবেশ করেন শরীফা। রোববার দুপুরে ঘুম থেকে উঠে তার দুই ছেলে ঘরের ভেতর মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে নিহতের কন্যা ও তার স্বামী ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা