September 15, 2026, 3:32 pm
শিরোনাম :
চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এ একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে ১৭ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট, থানা ও শাখায় বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (৩ মার্চ ২০২৬) মাসিক মিটিংয়ে জারি করা এ আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে এই পদায়ন কার্যকর করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
‎এই রদবদলে থানার অফিসার ইনচার্জ (ওসি), গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ এবং তদন্ত শাখায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। টঙ্গী, কোনাবাড়ী, গাছা, কাশিমপুর ও পুবাইল থানা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
‎জিএমপি অফিস আদেশ অনুযায়ী, মোঃ ওয়াহিদুজ্জামানকে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ শাহীন খানকে ডিবি (উত্তর) বিভাগে, মোঃ ইফতেখার হোসেনকে কোনাবাড়ী থানার ওসি, খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে পুলিশ পরিদর্শক (মিডিয়া), মুহাম্মদ মনিরুজ্জামান কে ডিবি (উত্তর) বিভাগে, মোহাম্মদ আরিফুর রহমানকে টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ফরিদ আহম্মেদকে ইন্সপেক্টর (ক্রাইম অ্যান্ড অপস), মোঃ আব্দুল আউয়াল সরদার কে গাছা থানার তদন্ত পরিদর্শক, মোঃ জিল্লুর রহমান, কে টঙ্গী পূর্ব থানার তদন্ত পরিদর্শক। তারিকুল ইসলামকে কাশিমপুর থানার তদন্ত পরিদর্শক, দেব দুলাল দে কে ডিবি (দক্ষিণ) বিভাগে, মোঃ আবু বকর সিদ্দিক কে পুবাইল থানার তদন্ত পরিদর্শক এবং ইমানুর রহমান কে টঙ্গী পশ্চিম থানার তদন্ত পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে শাহ ফরিদ আহমেদকে ইন্সপেক্টর (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) শাখা, শহিদুল ইসলামকে ট্রাফিক (উত্তর) বিভাগ এবং মীর মোঃ শাহ আলমকে ট্রাফিক (দক্ষিণ) বিভাগে পদায়ন করা হয়েছে।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং জনসেবার মান বৃদ্ধি করাই এই রদবদলের মূল লক্ষ্য। বিশেষ করে ডিবি ও তদন্ত শাখায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
‎জিএমপি অফিস আদেশে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং পূর্বের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর নিশ্চিত করতে হবে।
‎গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত একটি আদর্শে এসব তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা