নিজস্ব প্রতিনিধিঃ ৭ র্মাচ ২০২৬ ইং শনিবার সকালে মিরের বাজার ডাচ বাংলা এটিএম বুথ থেকে এক গ্রাহকের টাকা উত্তোলনের সময় একটি জাল নোট বের হয়। পরে গ্রাহক ভদ্রলোক স্বাভাবিকভাবেই জাল নোট পেয়ে একটু উদ্বিগ্ন হয়ে যায়। কর্মরত অফিসার ও নেই অফিসে। তখন সিকিউরিটি কে জিজ্ঞেস করলে উনি নাম্বার দেন এবং ভদ্রলোক ফোনে কথা বলেন।
ঘটনা তখনই ঘটে যখন উনি ফোনে বলেন, যে আমার জাল নোট বের হয়েছে এখন কি করব। কর্মরত অফিসার বলেন পরে আসেন দেখা যাবে।
গ্রাহক জানান, আমি কিছু টাকা উত্তোলন করতে যাই ওই সময় আবার নিজেরই ভয় করছিল তখন টাকা ওঠাতে যেহেতু জাল নোটের ছড়াছড়ি।
এরমধ্যে ডাচ বাংলার কর্মকর্তারা বলছিল যা হওয়ার হয়েছে পরে আসেন দেখা যাবে। কোন রেজিস্টার বুকে একাউন্টের তথ্য রাখা হয়নি যে পরে ফিরিয়ে দেয়া হবে সিসি ক্যামেরাতে তো টাকা টি দেখাতে বলা হয়নি। এই নিয়ে বিশাল বাক যুদ্ধ চলল প্রায় ঘন্টার উপরে। অবশেষে কোন সমাধান এই আশা হয়নি বলে জানা যায়।
তাই জনসচেতনতা লক্ষ্যে সবাইকে বলব যারা ডাচ বাংলা বুথ থেকে টাকা উঠাচ্ছেন সবাই একটু সাবধানতার সহিত টাকা উঠাবেন। বলা যায় না কখন কার ভাগ্যে জাল নোট টুকে যায়। যেহেতু একজনের পাওয়া গেছে সবারই সচেতন হওয়া উচিত।
ভুক্তভোগী বলেন , এখন মনে করেন, বাহিরে গিয়ে আমি কোন প্রকার সংকোচ ছাড়াই এই টাকা দিয়ে কেনাকাটা করার পর দোকাননীকে এই টাকা দিলে সে যখন দেখবে জাল টাকা তখন আইনের আশ্রয় নিলে আমি তো জেল হাজতে যেতে হবে। কিন্তু এর এর দায় কে নেবে।