September 16, 2026, 5:55 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

বাংলাদেশে আবারও জঙ্গি হামলার আশঙ্কা ! ?

Reporter Name

মোঃ রফিকুল ইসলামঃ
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল)  স্বাক্ষরিত এক বিবৃতিতে দেশে আবারও জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়। সে জন্য বিশেষ নিরাপত্তা ও সতর্কতার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেন।
জানা গেছে, ২৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে ডিআইজি (রাষ্ট্রীয় নিরাপত্তা) স্বাক্ষরিত এক চিঠিতে স্মারক নং- ৪৪.০১. ০০০০.০১৯.৫৪.০০১.২৬-৭০০ এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিদেশি জঙ্গি সংগঠন এবং দেশের কিছু উগ্রপন্থী গোষ্ঠীর যোগসাজশের এই হামলার পরিকল্পনা করা হয়েছে।
বিবৃতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গোয়েন্দা সংস্থার এমন বিবৃতি উদ্যেগে জনক হলেও সময় মতো তথ্য উদঘাটন করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দেশবাসীকে সর্তক করতে পারার বিষয়টি সত্যিই প্রশংসনীয়।
কিন্তু প্রশ্ন থেকে যায়:-
উগ্রপন্থী গোষ্ঠীর জঙ্গি হামলার বিষয়ে প্রকাশিত বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।
প্রতিক্রিয়া জানানো দের মতে, যখন নানা প্রতিকূলতার কাটিয়ে শান্ত একটি পরিবেশে অবস্থান নেয় দেশের সার্বিক পরিস্থিতি ঠিক তখনই কেন এই অশুভ ছায়া ফিরে আসে ?
উগ্রপন্থী গোষ্ঠীর যোগসাজশের খবর যদি সঠিক হয়, তাহলে নিঃসন্দেহে দেশের জন্য আমাদের জন্য অশনি সংকেত। কেননা,আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে নিশ্চয়ই মনে আছে ২০০১ সালের “বাংলা ভাই” নামের ভয়ংকর এক অধ্যায়ের উদ্ভব হয়েছিল। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটি অধ্যায়।
দেশের প্রতি ভালোবাসা ও জন্মভূমির প্রতি একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি চিন্তা করলে সত্যি হতবাক হয়ে যাওয়া ছাড়া উপায় নেই।
এই দেশ আমার এই মাটিতে বেড়ে উঠা আমি এই আবহাওয়ায় নিঃশ্বাস নিয়ে বেঁচে থেকে কি করে এই দেশের ক্ষতি করতে পারি !
এমন দেশদ্রোহী রা সেই অন্ধকার সময়ের পুনরাবৃত্তি কি আবার ঘটতে যাচ্ছে ?
মনে রাখতে হবে, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশ জঙ্গিবাদের কাছে মাথা নত করার জন্য স্বাধীনতা অর্জন করিনি।
পরি শেষে একটি কথাই বলবো, নিরাপদ বাংলাদেশ আমাদের সবার কাম্য। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া বিবৃতির মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আমাদের দেশের প্রতি যে ঋণ রয়েছে সেটা চিন্তা করে সর্তক হতে হবে। দেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র করা হচ্ছে, যে কোন মূল্যে ঐক্যবদ্ধভাবে তা রুখতে হবে । সন্দেহ জনক কিছু চোখে পড়লে সাথে সাথে নিকটস্থ থানা অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে।
দেশ আমাদের সকলের। মাতৃভূমির নিরাপত্তার আমাদের সবার দায়িত্ব। নিজে সতর্ক থাকুন, পাশের জনকে সচেতন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা