July 29, 2026, 4:40 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

টঙ্গীতে পিতা পুত্রের লাশ উদ্ধার

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গী পুর্ব থানাধীন বনমালা এলাকা থেকে একদিনে পিতা ও পুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বসত ঘর থেকে ছেলের লাশ এবং বাড়ির পাশের রেললাইন থেকে পিতার লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিহত পিতার নাম সোহেল হোসেন (৫২) এবং তারই ছোট ছেলে নিহত সাকিব হোসেন (১৮)।
২৬ এপ্রিল ২০২৬ ইং রোববার ভোরে টঙ্গী পুর্ব থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেন।
ঘটনার সাথে জড়িত সন্দেহে মৃত সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসী ছিলেন। বছর খানেক আগে তাঁর স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এর পর থেকে বাড়িতে দুই ছেলেকে নিয়েই তিনি বসবাস করতেন। সাকিব রাজধানী উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি একটি চাকরিও করতেন।
টঙ্গী পুর্ব থানা পুলিশ জানায়, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহত সাকিব হোসেনকে দুই হাতের রগ কেটে এবং শ্বাসরোধ হত্যা করা হয়। সাকিবের মুখের ভেতর কাপড় গুঁজে দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, হত্যা করার সময় যাতে চিৎকার করতে না পারেন সে জন্য মুখে কাপড় গুজে দেওয়া হয়েছে।
এ ছাড়া পিতা বাবা সোহেল হোসেনের মরদেহ বাড়ির পাশের রেললাইনে ফেলে রেখে ছিল। সোহেল হোসেনের শরীরে রেলের আঘাতের চিহ্ন ছিল।
খবর পেয়ে ভোরে টঙ্গী পূর্ব থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজের হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার সময় সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেন বাড়িতে মৃত সাকিবের পাশের কক্ষে কক্ষে ঘুমিয়ে ছিল । সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
থানা হাজতে থাকা সন্দেহ ভাজন সোহান হোসেন জানায়, ঘটার দিন কর্মস্থলে রাত্রিকালীন দায়িত্ব পালন (নাইট ডিউটি) শেষে বাড়ি ফিরে প্রতিদিনের মতো ও ঘুমিয়ে পড়ে এই ঘটনার কিছুই বুঝতে পারেননি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান (পিপিএম) ”দুর্নীতি সংহার” কে বলেন, নিজ ঘর থেকে সাকিব হোসেনের মরদেহ এবং রেললাইন থেকে তার পিতা সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ছাড়া সোহেল হোসেনের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিষয়টি সন্দেহ জনক মনে হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

One response to “টঙ্গীতে পিতা পুত্রের লাশ উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা