September 15, 2026, 3:17 pm
শিরোনাম :
চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭

কালিয়াকৈর সংবাদদাতা

কালিয়াকৈর সংবাদাতঃ
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছে পুলিশ। ১২ মে ২০২৬ ইং মঙ্গলবার ভোর ৪টার দিকে কালিয়াকৈর থানাধীন চন্দ্রা কাঁচাবাজার সংলগ্ন পূর্বপাশের জঙ্গল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে ।
পুলিশ জানায়, ৭ জনকে গ্রেফতার করা সম্ভব হলেও আরও ৪ থেকে ৫ জন দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতাকৃতরা হলো- দেলোয়ার ওরফে দেলু (৩৭) পিতা- মৃত দানেছ আলী, সাং- রতনপুর সেনপাড়া, কালিয়াকৈর, গাজীপুর হাফিজ উদ্দিন হাইদু (২৬) পিতা- জয়নাল আবেদীন, সাং- রতনপুর, কালিয়াকৈর, সুজন সিকদার (৩৫) পিতা- জহির সিকদার, সাং- রতনপুর, কালিয়াকৈর, মারুফ ইসলাম (২৩), পিতা- আলমগীর আলম, সাং- রতনপুর লাদেন মার্কেট, কালিয়াকৈর, শান্ত ইসলাম (২৩) পিতা- আবুল হোসেন, সাং- রতনপুর লাদেন মার্কেট, কালিয়াকৈর, মো. জুম্মন (২৫) পিতা- মৃত ছোবাহান, সাং- পাচনখোলা, মুন্সীগঞ্জ, বর্তমান- রতনপুর, কালিয়াকৈর, মো. জহিরুল ইসলাম (৩৫) পিতা- আ. সাত্তার, সাং- দক্ষিণ রামখানা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, বর্তমান- রতনপুর, মজিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, কালিয়াকৈর ।
কালিয়াকৈর মডেল থানার ওসি শহিদুল ইসলাম দুর্নীতি সংহার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চন্দ্রা কাঁচাবাজার সংলগ্ন পূর্বপাশের জঙ্গলে অবস্থান নিয়েছে। মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ জনকে হাতেনাতে আটক করি। বাকিরা জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়
আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রামদা, ৩টি চাকু, ১টি করাত, ২টি ছোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে। কালিয়াকৈর থানা চত্বরে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের হাজির করে প্রেস ব্রিফিং করে পুলিশ।
তিনি আরও বলেন, আটককৃতদের বেশিরভাগ রতনপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দস্যুতা প্রস্তুতির মামলা রুজু হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঈদ সামনে রেখে মহাসড়ক ও বাইপাস এলাকায় ডাকাতি প্রতিরোধে রাতের টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

2 responses to “কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা