July 30, 2026, 8:16 pm
শিরোনাম :
আশুগঞ্জে থানায় টোল প্লাজায় ৬ কেজি গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী নাটক। উদ্দশ্য প্রণোদিত সংবাদ এর প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

জিএমপি’র আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ পুরস্কৃত

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ‘র বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালনকারী অফিসারদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অফিসারদের পুরস্কৃত করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ।
আজ ১৩ মে ২০২৬ ইং বুধবার জিএমপি হেডকোয়ার্টারে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়।
জিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তাদের ভূয়সি প্রশংসা করেন বলেন-
আপনাদের সাফল্যের এই ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখতে হবে। তবেই আমরা জনগণের সত্যিকারের সেবক হিসেবে দাবি করতে পারব।
তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (আমরা) যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব এখনকার মতো করে সঠিক নিয়মে পালন করে যাই, তাহলে অবশ্যই মাদক, সন্ত্রাস ও অপরাধ মুক্ত সমাজ উপহার দেওয়া সম্ভব।
সূত্র মতে, সাম্প্রতিক মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে আনুষ্ঠানিক ভাবে আজকে পুরস্কৃত করা হয়।
জিএমপি মিডিয়া সূত্রে জানা গেছে,
উল্লেখিত সকল ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ডিসি (ক্রাইম) নর্থ, এসি (ক্রাইম)-সদর জোন, অফিসার ইনচার্জ সদর মেট্টো থানা , অফিসার ইনচার্জ কোনাবাড়ি, অফিসার ইনচার্জ কাশিমপুর সহ অন্যান্য পুলিশ অফিসারগণ তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত হন। তাদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার পুরস্কার প্রদান করেন, যা অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলায়েত হোসেন আনুষ্ঠানিক ভাবে কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে-
জিএমপি-সদর থানার বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ১৪৯ পিস ইয়াবা এবং নগদ ৩৭ হাজার ৭০০ টাকা উদ্ধার।
জিএমপি-কোনাবাড়ী থানার মাদকবিরোধী অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের ৬৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
কাশিমপুর থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং প্রায় ০৮ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার।
অনুষ্ঠানে উপস্থিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুরস্কার প্রাপ্ত সকল কর্মকর্তা কমিশনার এর সাথে একাত্মতা ঘোষণা করে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বদা তৎপর এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হন।


আপনার মতামত লিখুন :

One response to “জিএমপি’র আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ পুরস্কৃত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা